ফরিদপুরে ভাঙ্গা গোল চত্বর ফ্লাইওভার এলাকায় বাসের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলো, মেহেরপুর জেলার সদর থানার নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর পুত্র মাহফুজুর রহমান (২৯) ও তার ছোট ভাই হামিম(১৪)।
সোমবার বিকেল তিনটার সময় ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জুয়েল জানায়, দুপুরে ট্রেনে দুই ভাই ভাঙ্গা রেল স্টেশনে নেমে ভাঙ্গা গোল চক্কর ফ্লাইওভারের হাইওয়ে এক্সপ্রেস পার হচ্ছিল, সে সময় ঢাকা গামী ইলিশ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪- ৬০৫৭) তাদের দুই ভাইকে ধাক্কা দিলে তারা বাসের চাকায় পিষ্ট হয়। চাকার নিচে পড়ায় দুই ভাইয়ের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
সে সময় বাসের ভেতরে যাত্রী ও স্থানীয় জনতার তাড়া খেয়ে বাসটি ফেলেই চালক পালিয়ে যায়। পরে বাসটিকে আটক করে পুলিশ।