প্রচুর পরিমাণে কাজ
মোঃ তাকবির হোসাইন ফাহাদ
বাঁচতে হলে করতে হবে
অনেক অনেক কাজ,
কাজের কোন নেই সীমা নেই
সকাল থেকে সাঁঝ।
ঠিক সময় কাজের জন্য
চেষ্টা যদি হয়,
এই জীবনে উন্নতি লাভ
কঠিন কিছু নয়।
কর্ম ছাড়া কষ্ট থেকে
মুক্তি অসম্ভব,
ভাগ্যটাকে গড়তে হলে
পরিশ্রমই সব।
আলসেমি ভাব দ্রুত ছাড়
সৎ কাজে দাও মন,
তবেই তুমি পেতে পারো
সফলতার ধন।
