প্রগতিশীল প্রজন্ম গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই :পলক

সৃজনশীল ও প্রগতিশীল প্রজন্ম গড়ে তুলতে হলে শেখ হাসিনার বিকল্প নেই বলে মনেকরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইনদ আহমেদ পলক।

তিনি বলেন বাংলাদেশ থেকে আগে কাজ করতে যেত, সিরিয়াও ইরাকে, এখন ৫ লক্ষ টাকা বেতনে ও যদি কাউকে আফগানিস্থান যেতে বলা হয় তাহলে কেউ যেতে চাইবে না, কারণ সেটি সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর আস্তানা, বা ব্যার্থ রাষ্ট্রে পরিনত হয়েছে। আমরা কি চাই বাংলাদেশে কোন জঙ্গি সন্ত্রাসীদের কবলে পড়ুক? যদি না চাই তাহলে একদল সৃজনশীল প্রগতিশীল তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে। আর এই সৃজনশীল ও প্রগতিশীল তরুণ প্রজন্ম গড়ে তুলতে শেখ হাসিনার বিকল্প নেই।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব অলিম্পিয়াড পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পলক বলেন, “আমরা চেষ্টা করেছি মুজিব অলিম্পিয়াডের মাধ্যমে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে সৃজনশীল ও প্রগতিশীল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই তরুণ প্রজন্ম দেশপ্রেমিক ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে উঠে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখবে।”

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিন ভাগে পুরস্কার দেওয়া হয়। বিভাগ গুলো হচ্ছে, হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা, অনলাইন কুইজ প্রতিযোগিতা, এবং আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতা। প্রতি বিভাগে ১০ জন করে মোট ৩০ জনকে পুরস্কার দেওয়া হয়।

বিজয়ীদের মধ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে দুই লাখ টাকা, অনলাইন কুইজ ও আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এন জিয়াউল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *