নিষ্ক্রিয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা বিএনপির

দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় এবার নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এর অংশ হিসেবে আজ বুধবার মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি একেএম শামসুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জিয়াউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ সিদ্ধান্ত নেন। এতে বলা হয়, একেএম শামসুর রহমান রাজনৈতিক কর্মসূচিতে অনুপস্থিতিসহ সাংগঠনিক নির্দেশনা অমান্যের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলটির নেতাকর্মীরা জানান, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন দলের হাইকমান্ড। যার কারণে দলের ঘোষিত কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোনো কারণ ছাড়া ধারাবাহিকভাবে কর্মসূচিতে উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে দলটির।

কেএম শামসুর রহমান বিগত কয়েকটি কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *