নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করেছেন। বুধবার (৭ জুন) বিকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের অফিসে এ বৈঠক হয়।

বিকাল সাড়ে তিনটা থেকে প্রায় এক ঘণ্টার এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শামা ওয়াবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে।

এর আগেও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত।

এর আগে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন রাষ্ট্রদূতের বারিধারার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *