নির্বাচনের দিন চলবে গণপরিবহন, বন্ধ থাকবে মোটরসাইকেল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (৭ জানুয়ারি) ভোটারদের যাতায়াতে সুবিধার জন্য গণপরিবহন, রেগুলার লাইনের বাস, প্রাইভেটকার, সিএনজি-অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। তবে এদিন মাইক্রোবাস ও মোটরসাইকেল বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২য় পর্যায়ে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি জানিয়েছেন, শিগগিরই ভোটের দিনে পরিবহন চলাচল সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জারি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *