নতুন অধ্যক্ষের সঙ্গে তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়

 

  • সরকারি তিতুমীর কলেজের নবনিযুক্ত ২৯তম অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানার সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখার নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে।

রোববার (৩ অক্টোবার) বিকেল সাড়ে ৩টায় অধ্যক্ষের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল মৃধা, সাধারণ সম্পাদক খোরশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইসলাম, ইমরান হোসেন, দপ্তর সম্পাদক আবু রায়হান সোহান, প্রচার সম্পাদক এস এম হাসিব, সাহিত্য সম্পাদক আফতাব উদ্দিন মাহমুদ, সমাজসেবা সম্পাদক নুর মোহাম্মদ সুমন, আইন সম্পাদক নূর উদ্দিন জিসান, কার্যকরী সদস্য সেলিম রেজা ও রিপন হাসান প্রমুখ।

এ সময় ক্যম্পাসে সার্বিক কার্যক্রম পরিচালনা ও সহাবস্থানে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে কলেজ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। অধ্যক্ষ তাদের যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

One thought on “নতুন অধ্যক্ষের সঙ্গে তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *