দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত

জাতীয় দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান আঙ্গুলের চোটের কারণে বিশ্রামে রয়েছেন। সাকিবের অবর্তমানে আগামীকাল মঙ্গলবার থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন ওপেনার নাজমুল হোসেন শান্ত।

সিরিজ শুরুর আগের দিন সোমবার সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ধোনির মতো অধিনায়ক হতে চাই’

শান্ত বলেন, ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্যই খুব শান্ত থাকতেন, ধীরস্থির থেকে সিদ্ধান্ত নিতেন। মাঠের ভেতর তার নানারকম সিদ্ধান্ত, ট্যাকটিক্যাল ব্যাপার, এসব নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগত তার মাঠের বাইরের অধিনায়কত্ব, যেভাবে তিনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতেন।

তরুণ এই ওপেনার আরও বলেন, ২০-২৫ জন ক্রিকেটারকে বাছাই করে ধোনি ২-৩ বছরের পরিকল্পনা করতেন। তাদেরকে সেভাবেই প্রস্তুত রাখতেন এবং সবার পাশে থাকতেন। কোনো এক পজিশনে কেউ ব্যর্থ হলে বা কোনো কারণে কাউকে পাওয়া না গেলে, তার উপযুক্ত বিকল্প প্রস্তুত থাকত। এভাবে দলকে স্থিতিশীল রাখতেন তিনি। ধোনির এই ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগত।

ধোনির ২ বছরের পরিকল্পনার কথা বলছেন, কিন্তু শান্তর দায়িত্ব তো স্রেফ ২ ম্যাচের! সেই বাস্তবতা মেনে নিয়ে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, হ্যাঁ, এটার জন্য দীর্ঘ পরিকল্পনা লাগবে। লম্বা সময়ের জন্য দায়িত্ব পেতে হবে। দুই ম্যাচের জন্য দায়িত্বে এসব ভেবে লাভ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *