তিতুমীর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাতক্ষীরা ছাত্র কল্যাণ সমিতি’র আহ্বায়ক ছোটন

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে, প্রায় চার বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবার (১২ জুন) বাংলাদেশ ছাত্রলীগের ভ্যারিফাইড ফেসবুক পেজে ১৩ পৃষ্ঠার তালিকা প্রকাশ করা হয়। এতে বিভিন্ন পদে স্থান পাওয়া ৩২১ জনের নাম-পদবি রয়েছে।

এতে ৩২১ জনের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেলেন আব্দুল্লাহ হাসান ছোটন।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছোটন সরকারি তিতুমীর কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজনীতির পাশাপাশি তিনি একজন স্বেচ্ছাসেবী। তিনি সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র আহ্বায়ক এর দ্বায়িত্ব পালন করছেন।
ইতিপূর্বে তিনি সরকারি তিতুমীর কলেজের সাবেক ১নং কার্যনির্বাহী সদস্য ছিলেন।

২০১৮ সালের ২৭ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো. রিপন মিয়াকে সভাপতি ও মাহমুদুল হক জুয়েল মোড়লকে সাধারণ সম্পাদক করে সহ সভাপতি ১৫, যুগ্ম-সাধারণ সম্পাদক ৫ জনকে নিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *