তানজিম সাকিবের নারীবিদ্বেষ নিয়ে মুখ খুলল বিসিবি

সোশ্যাল মিডিয়ায় নারীবিদ্বেষী পোস্ট দিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। তার ভেরিফায়েড ফেসবুক পেজের পুরনো কিছু পোস্ট এখন ভাইরাল। ওই পোস্টগুলোর পরতে পরতে আছে নারীদের প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি। এ ছাড়া মহান বিজয় দিবস নিয়েও তার ইঙ্গিতপূর্ণ পোস্ট আছে।

জাতীয় সংগীতে ঠোঁট না মেলানোর অভিযোগও করছেন কেউ কেউ।
গত ১৬ সেপ্টেম্বর তানজিম সাকিবের ফেসবুক পোস্ট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজ সোমবার বার্তা সংস্থা এএফপি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এএফপিকে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খতিয়ে দেখছি।’

আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটার এভাবে নিজ দেশের বিজয় দিবসের প্রতি, জাতীয় সংগীতের প্রতি, নারীদের প্রতি, ভিন্নধর্মীদের প্রতি এমন বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ করেন, যা সবাইকে বিস্মিত করেছে! আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈষম্যবিরোধী নীতিমালায় বলা আছে, ‘এখানে স্পষ্টতই বৈষম্যের কোনো স্থান নেই।’

এতে আরো বলা হয়েছে, ‘বিশ্বের অন্যতম কঠিন খেলার এই নীতি জাতি, বর্ণ, ধর্ম, বংশ, সংস্কৃতি, জাতিগত উৎস, জাতীয়তা, সেক্স এবং জেন্ডার, যৌন অভিযোজন, অক্ষমতা, বৈবাহিক অবস্থা এবং মাতৃত্বের অবস্থা নির্বিশেষে সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার এবং উৎসাহিত করার জন্য আইসিসি এবং এর সদস্যদের কাছ থেকে প্রতিশ্রুতি নিশ্চিত করে। সেই সাথে এটা নিশ্চিত করে যে, খেলাধুলায় কোনো বৈষম্যের স্থান নেই।

মাঠের খেলায় এর শাস্তি হতে পারে আজীবন নিষেধাজ্ঞা। আইসিসির বৈষম্যবিরোধী নীতিতে স্পষ্ট বলা আছে, ‘অংশগ্রহণকারীদের জন্য বৈষম্যবিরোধী কোড―যেখানে মাঠের বৈষ্যম্যকে সবচেয়ে গুরুতর কাজগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে আজীবন নিষেধাজ্ঞা পেতে হতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *