ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক পদে মহিউদ্দিন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১ হাজার ৭৩১ সদস্যের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ৪০৪টি।
নির্বাচনে সৈয়দ শুকুর আলী শুভ (বাসস) ৫৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া মহিউদ্দিন (দেশ টিভি) পেয়েছেন ৬০৭ ভোট।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন শফিকুল ইসলাম শামীম (৪৫৩), যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান (৭৫৭), অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন (৭৬৭), সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ (৩৮৫), দফতর সম্পাদক রফিক রাফি (৯৬৫), নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলি (৬৮০), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা (৭০৫), তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো: রাশিম মোল্লা (৭৯৪), ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান (৯২৪), সাংস্কৃতিক সম্পাদক মো: মনোয়ার হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), আপ্যায়ন সম্পাদক মো: ছলিম উল্লাহ (৬৫৯), কল্যাণ সম্পাদক মো: তানভীর আহমেদ (৮৬৭)।
অন্যদিকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মো: হাবিবুর রহমান (৯০৯), ফারহানা ইয়াছমিন (জুঁথী) (৮৪৬), সাঈদ শিপন (৮৩৮), মুহিববুল্লাহ মুহিব (৬৭৭), রফিক মৃধা (৬১৪), দেলোয়ার হোসেন মহিন (৬১০) ও শরীফুল ইসলাম (৫৫৭)।