বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল পশ্চিম থানা আমির ইউসুফ আলী মোল্লাকে ডিবি পরিচয় দিয়ে তার রাজধানীর মগবাজার সোনালীবাগস্থ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউসুফ আলী মোল্লার পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০.৪৫টায় আইন-শৃঙ্খলা বাহিনী ডিবির পরিচয় দিয়ে চার ব্যক্তি বাসায় প্রবেশ করে। এ সময় বাসার বাইরে তিনটি গাড়ি ছিল। তারা কোনো কারণ না বলেই তাকে নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তার বয়স ৪৭ বছর।
ইউসুফ আলী মোল্লার এক সদস্য জানিয়েছেন, ডিবি অফিসে যেতে হবে- এমন কথা বলেই তারা তাকে নিয়ে যায়। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
পরে ইউসুফ আলী মোল্লার স্ত্রী হাতিরঝিল থানায় গিয়েছিলেন। কিন্তু তারা ইউসুফ আলী মোল্লার বিষয়টি অস্বীকার করেছে বলে জানান তিনি।