জাতীয় পার্টি জাতির জন্য একটি বিষফোঁড়া: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, ‘জাতীয় পার্টি জাতির জন্য একটি বিষফোঁড়া’। শুক্রবার (৮ ডিসেম্বর) তফসিল বাতিলের দাবিতে বাদ জুম্মা বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তফসিল বাতিল ও সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়।

বক্তারা সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকার গঠন এবং আলোচনার মাধ্যমে নতুন তফসিল ঘোষণার দাবি করেন। নির্বাচনের নামে সরকার একটি পাতানো খেলার আয়োজন করেছে বলেও অভিযোগ তাদের।

৭ জানুয়ারির নির্বাচনে জনগণকে ভোট দিতে না যাওয়ার আহ্বান জানানো হয়। সেই সাথে রবিবার মানবাধিকার দিবসে সেমিনার ও বিজয় দিবসে পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি বলেন, এদিকে তৃণমূল বিএনপিতে সব বিশ্বাসঘাতকরা এক হয়েছে। এগুলো জাতির জন্য কলঙ্ক। এদের থেকে দেশকে রক্ষা করতে হবে। এরা আওয়ামী লীগের তল্পিবাহক। টাকা ও সিট ছেড়ে আওয়ামী লীগ তাদের নিয়েছে।

তিনি আরও বলেন, আলেমরাও টাকার কাছে বিক্রি হচ্ছে। ইসলামী আন্দোলন মানুষের সঙ্গে আছে, প্রয়োজনে রক্ত দিয়ে আওয়ামী লীগ সরকার উৎখাত করবে। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। সবার সঙ্গে আলোচনা করে স্বচ্ছ নির্বাচন করতে হবে। ২০১৪ ও ২০১৮ এর মত নির্বাচন আমরা চাই না। ৭ জানুয়ারির নির্বাচন থেকে সরকারকে ব্যাক করানোর জন্য ইসলামী আন্দোলন রাজপথে নেমেছে। সরকারকে বলবো ফিরে আসুন। আগামীতে যে রক্তপাত, গৃহযুদ্ধ হবে এর দায় দায়িত্ব আওয়ামী লীগ সরকারকে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *