জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামাল হোসাইন বলেছেন, অবরোধ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। অবরোধ স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের জন্য। জনগণের দাবি মানা না হলে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর চিটাগাং রোড অবরোধের সময় তিনি একথা বলেন।
অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সড়কপথ, নৌ-পথ এবং রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শনির আখড়ায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।