ছাত্রদলের সাবেক সভাপতি খোকনকে নির্যাতন করে পুলিশে দেয়ার অভিযোগ

ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে নির্যাতন করে পুলিশে দেয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে হাতিরঝিল এলাকায় তার বাসার কাছে এ ঘটন ঘটে।

খোকনকে নির্যাতন করে পুলিশে দেয়া ঘটনা নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির।

তিনি জানান, ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের হাতিরঝিল এলাকায় বাসা। আজ রাতে তিনি বাসার নিচে এলে তাকে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করে পুলিশে দিয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের এই নেতা বলেন, এর পরিণাম ভয়াবহ হবে। ছাত্রলীগের প্রত্যেকটি অপকর্মের বিচার একদিন বাংলার মাটিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *