ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে নিখোঁজের ১৩ দিন পর ৭ জেলে উদ্ধার

ঘূর্ণিঝড় মিধিলির তাণ্ডবে গভীর সমুদ্রে ডুবে যাওয়া কলাপাড়ার এফবি রহমাতুল্লাহ ট্রলারের ৭ জেলে উদ্ধার হয়েছে।

নিখোঁজের ১৩ দিন পর শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে ভোলার এফবি আরাফাত নামের একটি ট্রলার তাদের কুয়াকাটায় নিয়ে আসে।

তবে এখনো নিখোঁজ রয়েছে রাঙ্গাবালীর ২৫ জেলেসহ তিনটি ট্রলার। এসব জেলে পরিবারে চলছে কান্নার রোল।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলিতে কলাপাড়া ও রাঙ্গাবালীর চারটি ট্রলারসহ ৩২ জেলে নিখোঁজ হয়। বঙ্গোপসাগরে চার দিন বিভিন্ন উপকরণের ওপর ভাসমান থাকার পর ৩০ বাম এলাকা থেকে ভোলার একটি ট্রলার কলাপাড়ার সাত জেলেকে উদ্ধার করে।

বর্তমানে এসব জেলেরা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিখোঁজ তিন ট্রলারসহ ২৫ জেলেকে খুঁজে পেতে মৎস্য বিভাগ অনুসন্ধান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *