কাশিমপুর কারাগারে বিএনপি নেতার মৃত্যু

নাশকতা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ থাকা আসাদুজ্জামান হিরা খান (৪৫) নামের এক বিএনপি
নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি মারা যান।

আসাদুজ্জামান হিরা খান গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে।

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক বলেন, আসাদুজ্জামান হিরা খান কাওরাইদ ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। আজ শুক্রবার সেখানে মারা গেছেন বলে শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *