ওয়াগনারপ্রধান কি নিহত?

রাশিয়ার ভাড়াটে সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন হয় নিহত হয়েছেন অথবা কারাবন্দি রয়েছেন। তাকে প্রকাশ্যে আর দেখা যাবে কিনা সন্দেহ রয়েছে। এমন দাবি করেছেন সাবেক এক মার্কিন জেনারেল। নিউইয়র্ক পোস্ট তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়াগনারপ্রধান সম্পর্কে এবিসি নিউজের কন্ট্রিবিউটর ও মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট আব্রামস বলেছেন, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে— মনে হয় না আমরা আর কখনো প্রিগোজিনকে প্রকাশ্যে দেখতে পাব। জেনারেল রবার্ট আব্রামস মার্কিন বাহিনীর কোরিয়া ফোর্সের কমান্ডার ছিলেন।

অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট আব্রামস বলেন, আমার মনে হয়, সে হয় আত্মগোপনে আছেন না হয় কারাবন্দি আছেন অথবা অন্য কিছু হয়েছে। তবে আমরা আর কখনই তাকে প্রকাশ্যে দেখতে পাব কিনা তা নিয়ে আমি সন্দিহান।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওয়াগনারপ্রধানের সাক্ষাৎ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত চার-তারকাবিশিষ্ট এ জেনারেল।

অন্যদিকে সাবেক মার্কিন ব্রিগেডিয়ার জেনারেল কেভিন রায়ান প্রিগোজিনের নিহত হওয়ার দাবি মানেননি। কেভিন রায়ান বিজনেস ইনসাইডারকে বলেছেন, আমার মনে হয় না, ওয়াগনারপ্রধান নিহত হয়েছেন। এমনটি হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা কোনোভাবেই গোপন রাখতেন না। আর তা ছাড়া তার নিহত হওয়ার কোনো প্রমাণও পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *