উত্তর কোরিয়ায় জন্মহার কমে যাওয়ায় কাঁদলেন কিম জং উন

উত্তর কোরিয়ার জন্মহার ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই দেশের নেতা কিম জং উন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি নারীদের আরো অধিক সন্তান নেয়ার আহ্বান জানান। এসময় তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তিনি কেঁদে ফেলেন জনসমক্ষে।

কিম জং উনের কান্নার ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এতে কিমকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে। এই সময় তাকে খুব বিষণ্ন দেখা যায়। পিয়ংইয়ংয়ে উত্তর কোরীয় মায়েদের নিয়ে বিশাল একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েক হাজার নারী। উত্তর কোরিয়ায় গত ১১ বছরে এটিই ছিল এ ধরনের প্রথম সম্মেলন।

তবে এই অনুষ্ঠানে কিম একা কাঁদেননি। তার সামনে উপস্থিত একদল নারীকেও কাঁদতে দেখা যায় ভিডিওতে। যদিও তাদের কান্নাকে ‘সাজানো নাটক’ বলছেন অনেকে।
সূত্র : আজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *