আল্লাহও চান না বিএনপি-জামায়াত ক্ষমতায় আসুক : শেখ ইনান

রাজপথে বসে পড়ার হুঁশিয়ারি দিয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, আল্লাহও চান না এই রাষ্ট্রের ক্ষমতায় বিএনপি-জামায়াতের মতো অপশক্তি আসুক।

আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসবিরোধী সমাবেশে’ তিনি এ মন্তব্য করেন। আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

বিএনপির উদ্দেশে ইনান বলেন, কথায় কথায় বলেন ঢাকায় বসে পড়বেন‌।

আপনারা যদি ভাবেন সংবিধানের এক চুল বাইরে নির্বাচন হবে, তাহলে সারা বাংলাদেশের কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় বসে পড়ব। আমরা দেখাব কত ধানে কত চাল।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

এর আগে বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ শান্তি সমাবেশ শুরু হয়।

তিন সংগঠনের এ যৌথ সমাবেশে সভাপতিত্ব করছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঞ্চে কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *