আরও দুইদিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও দুইদিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। আগামীকাল (২৯ ডিসেম্বর) শুক্রবার এবং শনিবার (৩০ ডিসেম্বর) সারাদেশে এই কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের ৩ দিনের (২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর) কর্মসূচি চলমান রয়েছে। এই কর্মসূচি আরও দুইদিন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আগামীকাল শুক্রবার ও শনিবার সারাদেশে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *