অসহায় বানভাসী মানুষদের পাশে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছে মানবিক সংগঠন মুহাম্মাদী ছাত্র কাফেলা । টানা বৃষ্টিতে ফেনি , নোয়াখালী , কুমিল্লা সহ ১২ জেলার বন্যা পরিস্থিতি চরম অবনতি হয়েছে । হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন বিপন্ন হয়েছে । বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে লক্ষাধিক মানুষ । তাদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যত্রম চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
কাফেলার আয়োজনে বন্যা প্রজেক্ট এর প্রথম ধাপের বিতরণ সুসম্পন্ন হয়েছে । চিঁড়া , খেজুর , বিস্কুট , গুড় , বিশুদ্ধ পানি , মোমবাতি , স্যানেটারী ন্যাপকীন , প্রয়োজনীয় ঔষধ সহ অন্যান্য সামগ্রীর সমন্বয়ে তৈরি করা হয়েছে প্রতিটি ব্যাগ । বিভিন্ন প্রতিকুল পরিস্থিতি পার করে প্রকৃত হকদারদের হাতে হাদিয়া পৌঁছানো ছিল চ্যালেঞ্জিং । সারারাত জেগে প্যাকিং করে ফজরের পর বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে রউনা হন কাফেলার নিরলস কর্মীগণ , দিনে পানির অপ্রত্যাশিত গভীরতা আর রাতে ১০ ফিট সামনে দেখতে না পারা এমন বহু ভয়াবহ অবস্থার সম্মুখিন হয়েছেন তারা । চারিদিকে থৈ থৈ বন্যার পানি তাদের থামাতে পারে নি । শত শত বাঁধা পেরিয়ে তারা প্রকৃত হকদারদের কাছে হাদিয়া পৌঁছিয়েছেন ।
সংগঠনটির নায়েবে আমির আমাদের প্রতিনিধিকে জানান , এমন স্থানে তারা যেতে সক্ষম হয়েছেন যেখানে গত ২ দিন কোন সাহায্য পৌঁছে নি । বুকসমান পানি পার করে অভুক্ত মানুষদের হাতে খাবার পৌঁছে দেন কাফেলার নিরলস কর্মীগণ । ১ পিস মোমবাতির জন্য মানুষের আহাজারি কাঁদিয়েছে সবাইকে । বিশুদ্ধ খাওয়ার পানি হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বন্যা কবলিত মানুষ ।
কাফেলার বন্যা প্রজেক্ট ধাপ ১ এর মোট বাজেট ছিল ১ লক্ষ টাকা অসহায় ২২০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে কাফেলার হাদিয়া । নোয়াখালী জেলাধীন চাটখিল সেনবাগ সোনাইমুড়ি চৌমুহনী ও ফেনি জেলাধীন মহিপালে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি । কেন্দ্রীয় নেতার নেতৃত্বে ১১ জনের প্রতিনিধি দল বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ সুসম্পন্ন করেন ।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ নির্বাচিত সমগ্র বাংলাদেশের শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. মোঃ সাইফুল ইসলাম রফিক স্যার (মুহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদরাসা)। শাহাদাত হোসেন সহ প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষক মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন ।
বন্যা পরবর্তী পুনর্বাসন সহ যতদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবেনা ততদিন পর্যন্ত খাবার, ত্রাণ ও বিভিন্ন ধরনের মানব সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে আশ্বাস দেন সংগঠনটির সভাপতি ।