অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা লেবার পার্টির

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ঘোষিত অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ লেবার পার্টি।

বুধবার বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মো: মনির হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রত্যয় ব্যক্ত করেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।

বিবৃতিতে তারা বলেন, ‘বর্তমান সরকার দুর্নীতি দুঃশাসন লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করছে। বাংলাদেশ আজ অকার্যকর রাষ্ট্র। তাই দেশপ্রেমিক গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান, গণবিরোধী সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। মিথ্যা ও গায়েবি মামলায় আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকুন।’

তারা আরো বলেন, ‘বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশনের সকল স্তরের নেতাকর্মীরা দেশপ্রেমিক জনগণনকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলনের সকল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করবে। ইনশাআল্লাহ।’
প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *