অফ পিক আওয়ারে যতো মিনিট পরপর চলবে মেট্রোরেল

উত্তরা উত্তর থেকে আগারগাঁও মেট্রোরেল স্টেশন পর্যন্ত ‘অফ পিক আওয়ার’-এ (সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা) মেট্রোরেল ১৫ মিনিটের পরিবর্তে ১২ মিনিট পরপর চলবে। সকাল ৮টা থেকে ১১টা ও দুপুর ৩টা ১ মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত ‘পিক আওয়ার’ বিবেচনায় ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

রবিবার (৪ জুন) ডিএমটিসিএল-এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে বলা হয়, সোমবার (৫ জুন) থেকে এই নতুন সময়সূচি কার্যকর হবে।

উল্লেখ্য, গত ৩১ মে থেকে যাত্রীদের সুবিধার্থে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে যাত্রীদের জন্য মেট্রোরেলে প্রবেশের সময় সীমা সাড়ে ৭টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *