৭ জানুয়ারি জনগণের কোনো ভোট হচ্ছে না, ভারতীয় স্পন্সর্ড নির্বাচন হচ্ছে : গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেছেন, আগামী ৭ জানুয়ারি কোন ভোট হচ্ছে না, ভারতীয় স্পন্সর্ড নির্বাচন হচ্ছে। ভোটের নামে সরকার নতুন এক নাট্যমঞ্চের আয়োজন করতে যাচ্ছে। এই নাটকে জনগণ সাড়া দিবে না।

আজ মঙ্গলবার পল্টন এলাকায় ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণের পূর্বে বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদ নেতারা এ কথা বলেন।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, আগামী ৭ জানুয়ারি কোনো ভোট হচ্ছে না, ভারতীয় স্পন্সর্ড নির্বাচন হচ্ছে। ভোটের নামে সরকার নতুন এক নাট্যমঞ্চের আয়োজন করতে যাচ্ছে। এই নাটকে জনগণ সাড়া দিবে না। আমরা গণঅধিকার পরিষদ দেশের জনগণকে আহবান জানাই, আপনারা আগামী ৭ জানুয়ারি পরিবারকে সময় দিন, পরিবার নিয়ে ঘুরতে যান।
রেজা কিবরিয়া আরো বলেন, সরকারের অবৈধ এমপি মন্ত্রী এবং আমলাগণ জনগণকে নানা ভয়ভীতি দেখাচ্ছে ভোটকেন্দ্রে নেয়ার জন্য। আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই, জনগণকে ভয়ভীতি দেখালে পরিণতি কিন্তু ভালো হবে না। ৭ জানুয়ারি কোনো ভোট হচ্ছে না।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত কর্ণেল মিয়া মসিউজ্জামান বলেন, আগামী ৭ জানুয়ারি ফেলানী হত্যা দিবস। ফেলানী হত্যা দিবসে অবৈধ সরকারের ভোট জনগণ রুখে দিবে। ৭ জানুয়ারি কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অবৈধ সরকারকে লালকার্ড দেখান। আমরা এই সরকারকে আর কোনো সহযোগিতা করব না। এই সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই, জনগণের ভোটে এরা নির্বাচিত নয়; তাই আমরা এরকম একটি ভোটচোর সরকারকে সহযোগিতা করতে পারি না।

বিক্ষোভে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নেতা তারেক রহমান, শামসুদ্দিন, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, মোজাম্মেল মিয়াজি, মহানগর উত্তরের আবদুল্লাহ, শফিকুল ইসলাম রতন, নাজমুল হোসাই, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক ইমামউদ্দিন, ফায়সাল, হালিমা আক্তার; যুব অধিকার পরিষদের আহবায়ক সাকিব হোসাইন, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোল্লা রহমতুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *