মোঃ জাহিদুল ইসলাম, পিতা- মোঃ আবদুর রাজ্জাক, সিনিয়র সেলস রিপ্রেজেন্টেটিভ ময়মনসিংহ ডিপোতে কর্মরত।
গত ২২/০৮/২০২৪ তারিখে ময়মনসিংহ ডিপো থেকে জামালপুর রোডে সাপ্লাই দেয়ার জন্য যাওয়ার পথে, গোপালপুর বাজারে ঢাকাগামী রাজিব এক্সপ্রেসবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুর্ঘটানা হয়।
ঘটনা স্থলে ড্রাইভার মারাযান এবং দুজুন এস.আর মারাত্মক আহত হয়।
উপস্থিত লোকজন তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করান। জাহিদুল এর অবস্থা খারাপ হলে ঢাকায় ট্রান্সফার করা হয়। তাকে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যানপুরে অর্থপেডিক সার্জন ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ স্যারের অধীনে ভর্তি করা হয়। এখানে দুবার অপারেশন করা হয়। বর্তমানে তিনি দীর্ঘদিন বেড রেস্টে থাকার জন্য ডাক্তার পরামর্শ দিয়েছেন এবং আগামী ০৩/০৯/২০২৪ তারিখ রিলিজ দিবেন বলে জানিয়েছেন।
ময়মনসিংহ ডিপোর সিনিয়র এস আর জাহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আহতের খোঁজখবর নিতে এবং আর্থিক সহায়তা” দিতে সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে কল্যানপুর ইবনে সিনায় আসেন কর্মকর্তারা। তার চিকিৎসার খোজ-খবর নেন হেড অফ সেলস এন্ড ডিস্ট্রিবিউশন জনাব মোঃ সেলিম মোল্লা।
তার চিকিৎসা খরচ ৫,০০০০০/= পাঁচ লক্ষ টাকা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বহন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজার মাহবুবুর রহমান এবং ডেপুটি ম্যানেজার জাকির হোসেন এবং ময়মনসিংহের ডিপো ম্যানেজার এ.কে. এম শফিকুল ইসলাম।সেলস এন্ড ডিস্ট্রিবিউশন বিভাগের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান জাহিদুল ইসলাম।