৫০ দিন পর নয়াপল্টনে বিএনপির কর্মসূচি, জিয়ার সমাধিতেও শ্রদ্ধা

১ মাস ২০ দিন পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছে বিএনপির নেতাকর্মীরা। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করবে দলটি।

বিজয় শোভাযাত্রায় যোগ দিতে কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। তবে কার্যালয় এখনো বন্ধ রয়েছে। গত ২৮ অক্টোবর সমাবেশের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ হয় এবং এই এলাকায় নেতাকর্মীদের দেখা মেলেনি।

দলীয় একটি সূত্র জানিয়েছে, আজও কেন্দ্রীয় কার্যালয়ের তালা খোলা হবে না।

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামন থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে বিজয় র‌্যালি শুরু হবে, যা শেষ হবে মগবাজারে গিয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা সফল করার জন্য ইতোমধ্যেই দুই শতাধিক বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এর আগে সকালে একটি পিকাপ-এ সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য মাইক নয়াপল্টনে আনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *