২১শে ফ্রেবড়ুয়ারিতে এ.কে স্কুল এন্ড কলেজে মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর সুনামধন্য এ.কে স্কুল এন্ড কলেজে আদ্ দ্বীন ব্যারিস্টার রফিক উল হক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত।

দেশের প্রত্যক নাগরিকেই তাদের স্বস্ব জায়গায় থেকে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে ভূমিকা রাখতে হবেঃ ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।

আদ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান সমূহ সারা দেশে স্বল্প মূল্য চিকিৎসা,  শিক্ষা ও সমাজ গঠনে নানামুখী কাজ করে যাচ্ছে। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনা তৈরি ও মানুষকে সাশ্রয়ী মূল্যে মেডিক্যাল সহায়তা প্রদান আমাদের নিয়মিত কাজের অংশ।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অবস্থিত এ.কে স্কুল এন্ড কলেজে আদ্ দ্বীন ব্যারিস্টার রফিক উল হক হাসপাতাল কর্তৃক আয়োজিত ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক জনাব ডা: মোহাম্মদ জাহাঙ্গীর এসব কথা বলেন।

এতে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মারুফ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা সঞ্জীবন কুমার সাহা, রাসেল উদ্দীন ও প্রতাপ কুমার। স্কুলের পক্ষ থেকে সার্বিক বিষয়ে সহায়তা প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক জনাব আকমল হোসাইন ও মোকতার হোসাইন।

প্রোগ্রামে নয়শতাধিক শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীকে চক্ষু, গাইনী ও মেডিসিন সেবা এবং ফ্রি ব্লাড গ্রুপিং, প্রেসার মাপা ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *