বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নিহত ছাত্রদের বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে প্রেসক্লাবের সামনে সড়ক।
শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসছে নানা পেশা ও মতের মানুষ। এখানে বিভিন্ন মতাদর্শ ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষ সমবেত হয়েছেন।
এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে যোগ দিচ্ছেন।
‘রক্তের দাগ দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক’ এই ব্যানারে শিক্ষার্থী-জনতার দ্রোহযাত্রা কর্মসূচি চলছে।