সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পারুলিয়া ফুটবল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার পুষ্পকাটি গ্রামের সজীব হোসেন (২৬), পাশের গ্রাম বুলারআটির আশরাফুল ইসলাম (২৪) ও মামুন হোসেন
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, কালীগঞ্জ থেকে তিন যুবক একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। কালীগঞ্জ-সাতক্ষীরা সড়কের দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠের সামনে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিন যুবকের মৃত্যু হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আজ ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।