যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন। গতকাল বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় তিনি নবনির্মিত এই ভবনটির উদ্বোধন করেন।

এর আগে তিনি হাউজ প্রাঙ্গণে একটি ফ্রেঞ্জ গাছ রোপণ করেন।

বাংলাদেশ হাউজ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোনাজাতে অংশ নেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহ. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *