মানসিকভাবে চাপে আছি : শামীম ওসমান

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, আমি মানসিকভাবে চাপে আছি, এই দেশের জন্যে। এদেশ আমাদের সবার, এ দেশের মাটি আমাদের মা। ৩০ লাখ শহীদের রক্তে, দু’লাখ মা ও বোনদের সম্মানের বিনিময়ে এ দেশ পেয়েছি। জাতীর পিতা বলে গেছেন, স্বাধীণতা লাভ করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমি বলব, স্বাধীনতা রক্ষার সময় এসে গেছে। আমি মুরুব্বিদের ও আমার মা-বোনদের বোঝাতে চাই যে কী হচ্ছে দেশে, কী হতে যাচ্ছে।’

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জে ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এসময় আরো ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা সিদ্ধিরগঞ্জ থানার ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।

গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সাবেক পৌর প্রশাসক মতিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা আরব, মহানগর যুবলীগের সভাপতি সাদাত হোসেন সাজনু, এহানুল হাসান নিপু, মহানগর তাঁতী লীগের সভাপতি চৌধুরী, এইচ এম শাহেদ, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম আহমেদ হেনা, ২০ নম্বর ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, এসএম নয়নসহ অন্য নেতৃবৃন্দ।

শামীম ওসমান বলেন, আমার একজন মুরুব্বি এই এলাকার সংসদ সদস্য হয়েছিলেন। আমি তাকে শ্রদ্ধা করি। মুরুব্বি হিসেবে তাকে সম্মান করি। কিন্তু তার আদর্শকে সম্মান করি না। উনার রাজনৈতিক চরিত্রকে সম্মান করি না, তবে মুরুব্বি হিসেবে তাকে আমি সম্মান করি। সামনে দেখলে তার পায়ে ধরে সালাম করবো, আমার কোনো আপত্তি নেই।

তিনি বলেন, ‘আমি কোনো ভোট চাইতে আসি নাই, আমার ঠেকা কিসের। আমি নাটক করি না। এই কাজ করে এখানকার নাটকবাজরা। তাদের রাজনীতিতে কোনো আদর্শ নেই। রাজনীতি একটি আদর্শের জায়গা লাগে। আমি আজ আওয়ামী লীগ করলাম, কাল জাতীয় পার্টি, পরশু বিএনপি, তা চলবে না। এটাকে বলা হয় পলিটিকাল প্রস্টিটিউট।’

তিনি বলেন, ‘৭০-এর ভোটটা যেমন গুরুত্বপূর্ণ ছিল, এবারের ভোটটাও তেমন দেশের জন্য গুরুত্বপূর্ণ। কাকে ভোট দেবেন আপনি তো আর বলবেন না, শুধু ভোটটা দিতে আসবেন। আমাদের সকলের দায়িত্ব আমাদের দেশ তথা আমাদের মাকে রক্ষা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *