মহাখালীতে জামায়াতের ৪০ নেতাকর্মী আটক

রাজধানীর মহাখালী থেকে জামায়াতের অন্তত ৪০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে মহাখালীর এসকেএস টাওয়ারে জামায়াতের মিটিং চলাকালে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র ৭১বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, এসকেএস টাওয়ারে জামায়াত নেতাদের মিটিংয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে দলটির অন্তত ৪০-৫০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এ রিপোর্ট লেখার সময় রাত ৯টা পর্যন্ত অভিযান চলছিল।

এ বিষয়ে জানতে কাফরুল থানার ওসিকে ফোন করা হলে তিনি ৭১বাংলা জানান, আমি অপারেশনে আছি। পরে কথা বলব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *