ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ তৈমুরের

ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার। রোববার (৭ জানুয়ারি) নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে পরিদর্শনে এসে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসে ভোটে এসে দেখি আমার এজেন্টদের বের করে দেয়া হচ্ছে। অন্যান্য প্রার্থিরা ভোটাদের টাকা দিয়ে প্রভাবিত করছেন।

তবে জয়ের ব্যাপারে আশাবাদী নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি আসনটির রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে ভোট দান শেষে বলেন, ভোটার উপস্থিতি ভালো পরিবেশ সুষ্ঠ।

তবে অভিযোগ করে বলেন, কেটলি মার্কা নিয়ে নির্বাচনে অংশ নেয়া সাবেক তিনবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান ভুঁইয়ার বিরুদ্ধে। এক ভূমিদস্যুর অর্থে ভোটারদের উপর প্রভাব বিস্তার করছে। হিন্দু ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *