দূষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।

বৃক্ষরোপণ অভিযান ২০২৩ এর উদ্বোধন ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা।

আজ (২২ জুলাই, ২০২৩) শনিবার রাজধানীতে সকাল ১০.৩০ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার পরিচালক মু. আসাদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিচালক বলেন, “পরিবেশের সব ধরনের দূষণ যেন রাজধানীবাসীর জীবনযাপনের নিত্যদিনের অনুষঙ্গ হয়ে উঠেছে। ঢাকাবাসীর জীবনে দূষণকে সাধারণ সংস্কৃতির অংশ বললেও অত্যুক্তি হবে না! নীতিনির্ধারক থেকে সাধারণ নগরবাসী দূষণ নিয়ে যেন কারোরই কোনো বিকার নেই। ঢাকাকে ব্যবহার করে সবাই যেন নিজেদের আখের গোছাতে চায়, কিন্তু শহরটার বাসযোগ্যতার কথা কেউ ভাবে না! বিশ্বব্যাংকের সম্প্রতি এক তথ্য মতে, বাংলাদেশে বায়ু, পানি ও পরিবেশ দূষণের কারণে বছরে ক্ষতি হয় প্রায় ৫৪ হাজার কোটি টাকা। দূষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।”

মু. আসাদুজ্জামান আরো বলেন, “দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার পক্ষ থেকে এবছর সকলকে কমপক্ষে একটি বনজ, একটি ফলদ ও একটি ভেষজ চারা রোপণ ও কমপক্ষে দুইটি চারা বিতরণের আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগানোর পরামর্শ থাকবে। সাথে সাথে বাসার ছাদেও বৃক্ষরোপণ করা দরকার। প্রয়োজনে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে, ইনশাআল্লাহ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। বাংলাদেশ যাতে আরও সুন্দর, সবুজ ও উন্নত হয় সেজন্য সকলকে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে।”

বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে ফলমূল, শাকসবজি ও অন্যান্য ফসল উৎপাদনে জোর দেওয়ার অনুরোধও করেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার পরিচালক। এসময় আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের নির্বাহী সদস্যবৃন্দ, শেরে-বাংলা নগর অঞ্চলের অঞ্চল পরিচালক ও সহকারী অঞ্চল পরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *