বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছেন শান্ত-সাকিবরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার দিবাগত মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি দিয়েছেন শান্ত-সাকিবরা।

এই দলে আছেন স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন।

প্রিয় দলকে শুভকামনা জানাতে বিমানবন্দরে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন টাইগার সমর্থকরা।

আগামী ৮ জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন। তারপর আরো তিনটি গ্রুপ ম্যাচ আছে নাজমুল হোসেন শান্তর দলের।

১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপাক্ষে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপে কমপক্ষে দ্বিতীয় হলেও সেরা আটে পৌঁছে যাবে টাইগাররা।

বিশ্বকাপের মূল আসরে মাঠে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। তার একটি ভারতের বিপক্ষে (১ জুন)।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ২৬ মে ওই সিরিজের প্রথম ম্যাচ টাইগারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *