-
গত বুধবার ইসরায়েলি সেনা ও দখলদার রা পশ্চিম তীরে ২ শিশুসহ ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
স্থানীয় সূত্র জানায়, পশ্চিম রামাল্লার শাকবা গ্রামের প্রবেশ পথে ইসরায়েলি সেনারা দুই শিশুকে লক্ষ্য করে। কায়েস শলাশ (১৭) এবং খলিল মুহাম্মদ খলিল (১৫) বোমার আঘাতে নিহত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর রামাল্লার ডোরা আল কারে’ শহরের কাছে ইসরায়েলি দখলদাররা মুহাম্মদ ফাওয়াকার (২১) উপর গুলি চালায়।
মন্ত্রণালয় আরো জানান যে, ইব্রাহিম আল হাজ আলী (২৪) দক্ষিণ নাবলুসের জামাইন গ্রামে ইসরায়েলি সৈন্যদের গুলিতে গুরুতর আহত হয়ে মারা গেছেন।
এছাড়াও, পূর্ব নাবলুসে আওয়ার্তা ইসরায়েলি চেকপয়েন্টের কাছে ইসরায়েলি বিস্ফোরক ডিভাইসের আঘাতে “বারা দ্বইকাত” (২৬) নিহত হয়েছে।