‘দেশ ও জাতিকে সঙ্কট থেকে বাঁচাতে ভোটদানে বিরত থাকুন’ ড. মুহাম্মদ রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার কথিত নির্বাচনের নামে রীতিমতো কানামাছি খেলায় লিপ্ত হয়েছে। তারা সাজানো ও পাতানো নির্বাচনের মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতা প্রলম্বিত করতে চায়। কিন্তু জনগণ তাদেরকে সে সুযোগ দেবে না বরং রাজপথে চলমান বিরামহীন আন্দোলনের মাধ্যমে সরকারকে গদি ছাড়তে বাধ্য করবে। তিনি আগামী ৭ জানুয়ারি পুতুল নাচের নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় দেশ ও জাতি গভীর সঙ্কটে নিপতিত হবে।

মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কাফরুল থানা পশ্চিম আয়োজিত স্থানীয় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক। এছাড়াও থানা সেক্রেটারি রায়হানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ড. রেজাউল করিম বলেন, আর্ত-মানবতার মুক্তি ও গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির উদ্দেশ্য ও লক্ষ্য, আর সে লক্ষ্য বাস্তবায়নের জন্যই জামায়াত নিরলস ও আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জামায়াত একটি একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। দেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও সুখী-সমৃদ্ধ করাই আমাদের রাজনৈতিক চেতনার অংশ। সে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই আমরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। মৌসুমী বায়ূর প্রভাবে সারাদেশের মতো রাজধানী ঢাকাতে শীতের তীব্রতা বেড়েছে। ফলে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে রাজধানীর প্রান্তিক জনগোষ্ঠী কষ্ট পাচ্ছেন। শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসা রাষ্ট্রের দায়িত্ব হলেও সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এতে কেউ ন্যূনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করবো। তিনি দূর্গত মানুষের দুর্দশা লাঘবে সরকারসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেরেবাংলা নগর উত্তরে কম্বল বিতরণ :
শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াতের উদ্যোগে আজ সকালে শেরেবাংলা নগর উত্তর থানার উদ্যোগে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান।

থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এস এম আব্দুল হান্নান ও সৈয়দ মঞ্জুর হাসান। এছাড়াও, থানা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল হালিম, ওয়ার্ড সভাাপতি হাফেজ সাইফুল ইষলাম ও আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের শ্রমজীবী বিভাগের তুরাগ উত্তর থানার উদ্যোগে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক নেতা মাওলানা মহিববুল্লাহ। এছাড়াও, মহানগরীর শ্রমজীবী বিভাগের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান পান্না, থানা সভাপতি আব্দুল হালিম ও হোসাইন বয়াতি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *