চলে গেলেন মিলন মাষ্টার না ফেরার দেশে

বেগমগঞ্জের আলাইয়ারপুর কাজিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় মিলন ফার্মাসীর সত্বাধীকারী মিজানুর রহমান মিলন মাষ্টারের যানাযার নামাজ আজ বিকেলে আবদুল্যাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাঁর নীজ বাড়ির দরজায় অনুষ্ঠিত হয়।

বিকেলে আছরের নামাজ শেষে অনুষ্ঠিত যানাযা অনুষ্ঠানে এসময় প্রবল বৃষ্টি উপেক্ষা করে বেগমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবিন্দ সহ মিলন মাষ্টারের সমপেশার অনেক সহযোগী শিক্ষক এবং তাঁর শুভাকাঙ্খী বন্ধুমহল ও এলাকার শতশত সাধারণ জনগনকে অংশগ্রহন করতে দেখাযায়। মিলন মাষ্টারের যানাজা শেষে এই শিক্ষককে তাঁর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, পারিবারিক জীবনে ২পুত্র ১কন্যা সন্তানের জনক পিতা ব্যাক্তিগত জীবনে সদা হাসী খুশী সদালাপী আমাদের বন্ধু সুলভ এই শিক্ষক দীর্ঘদিন পিত্তপাথরী রোগে ভোগার পর রাজধানী ঢাকার এবারকেয়ার হাসপাতালে ৩১ জুলাই ভোররাত জীবনের শেষনিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *