বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বুধবার বলেছেন, গাজার পরিস্থিতি অমানবিক। একইসাথে তিনি ফিলিস্তিনি অঞ্চলকে ‘মৃত্যু অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছেন।
এক মিডিয়া ব্রিফিংয়ে টেড্রস আধানম গেব্রিয়াসিস বলেছেন, গাজার স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি অমানবিক এবং তা আরো খারাপের দিকেই যাচ্ছে।
তিনি আরো বলেছেন, গাজা একটি মৃত্যুকূপে পরিণত হয়েছে।
সূত্র : বাসস