লকডাউনের প্রতিবাদে পুরান ঢাকার ইসলামপুরের ব্যবসায়ীরা বিক্ষোভ করেছেন। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানান তারা। সোমবার) বেলা সাড়ে ১১টায় ইসলামপুর-পাটুয়াটুলি রোডে কয়েকশ’ ব্যবসায়ী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। ব্যবসায়ীরা বলেন, গরীব মারার লকডাউন আমরা মানিনা, মানবোনা। আগে মানুষের পেটে ভাত দিন, তারপরে লকডাউন। গত বছর লকডাউনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়। সে ক্ষতি এখনো পূরণ করা সম্ভব হয়নি। সামনে ঈদ, তাই ঈদ উপলক্ষে দোকান খুলে দিতে হবে।
কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলো। তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবি জানায়। আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।
Jeg har oppdaget store blogginnlegg her. Jeg liker måten du forklare det.
Herlig!