আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে এবার গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), আওয়ামী লীগের স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী (ট্রাক), শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।
এর আগে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন।
বৈধ স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মৃত্যুবরণ করায় গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের সাধারণ নির্বাচন বাতিল করে ইসি।