ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠনের ডাকে রোববার (২৪ নভেম্বর) মধ্যরাত থেকে সারাদেশ থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ। প্রলোভনে পড়া লোকজন বলছেন, ‘সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন, তাদের বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শাহবাগ এলাকায় অনেকে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *