ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠক

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ১০ সদস্যে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে। বুধবার বিকালে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা ও কর্মকর্তরা বৈঠকে যোগ দিয়েছেন।

নির্বাচনের সার্বিক পরিস্থিতিসহ বেশ কিছু বিষয় নিয়ে এর আগে ইইউ প্রতিনিধিরা বৈঠক করলেও এবার কোনো কারণ না জানিয়ে সম্প্রতি নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে চেয়ে চিঠি দিয়েছিল বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। আজ বুধবার দুপুর ২টা ৪৪মিনিটে নির্বাচন কমিশন ভবনে আসতে শুরু করেন ইইউ এর ১০ প্রতিনিধি। তাদের আসার পরপরই আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এরপর নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে পরিচয় পর্ব শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকের মূল আলোচনা নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে শুরু হয় বেলা ৩টা ৭মিনিটে।

যৌথসভায় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ সুইডেন, স্পেন, ইটালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিসহ ১০ সদস্য অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *