আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোলে

পবিত্র আশুরা উপলক্ষে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে বেনাপোল বন্দরে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (১৭ জুলাই) সরকারি ছুটি থাকায় বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বানিজ্য।

এ তথ্য নিশ্চিত করে বেনাপোল কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে। আজ পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। তাই সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানিবন্ধসহ পণ্য খালাশও বন্ধ রয়েছে।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, পবিত্র আশুরায় সরকারি বন্ধ উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। আজ বুধবার সকালেও চার হাজার হাজার ৩২ জন যাত্রী ভারতে গেছেন।

বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম জানান, আজ পবিত্র আশুরায় সরকারি ছুটি থাকায় বন্দর থেকে কোনো পণ্য খালাশ হবে না। তাই ভারতীয় যেসব খালি ট্রাক বন্দরে আটকা আছে, সেসব ট্রাককে দ্রুত ভারতে ফেরত যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বন্দরে চেকপোস্ট কার্গো শাখা খোলা রাখা হয়েছে। বন্দরও বন্ধ থাকায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান ডাইরেক্টর রেজাউল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *