আজ দেশে ফিরছে যুবা চ্যাম্পিয়নরা

ক্রিকেটে এশিয়ার শ্রেষ্ঠত্ব এর আগে একবারই পেয়েছিল বাংলাদেশ। সেটা এসেছিল নারী দলের হাত ধরে। এবার সেই পথে হাঁটল জুনিয়র টাইগাররা। বিজয়ের মাস ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে থেকে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ দল দিলো দুর্দান্ত এক উপহার।

স্বাগতিক আরব আমিরাতকে ফাইনালে হারিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে জুনিয়র টাইগাররা। আজ সোমবার দেশের মাটিতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবে তারা।

পুরো আসরে অনবদ্য পারফর্ম করেছে বাংলাদেশের যুবারা। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও মাটিতে নামিয়ে এনেছিল তারা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল আসরের সবচেয়ে বড় দল ভারত। কিন্তু ম্যান ইন ব্লুদের বিপক্ষেও অনায়াসে জয় পায় মাহফুজুর রহমান রাব্বিরা।

অপর সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেয় স্বাগতিক আরব আমিরাত। ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে অবশ্য দমে যায়নি তরুণরা। নিজেদের সর্বোচ্চটা দিয়েই জয় ছিনিয়ে আনে জুনিয়র টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *