প্যারিস অলিম্পিকের দ্বাদশ দিন শেষে পদক তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে তালিকার শীর্ষে যাওয়ার দৌড়ে রয়েছে চীন।
উত্তর আমেরিকার দেশটি ২৭টি স্বর্ণ, ৩৫টি রৌপ্য ও ৩২টি ব্রোঞ্জপদকসহ মোট ৯৪টি পদক জিতেছে। পদক তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চীনের ২৫টি স্বর্ণের পাশাপাশি ২৩টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জসহ পেয়েছে সবমিলিয়ে ৬৫ পদক।
১৮টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ ৪১ পদক নিয়ে তৃতীয় অবস্থানে অস্ট্রেলিয়া। স্বাগতিক ফ্রান্স ১৩টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ২১টি ব্রোঞ্জসহ ৫১ পদক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
গ্রেট ব্রিটেন ১২টি স্বর্ণ, ১৭টি রৌপ্য ও ২০টি ব্রোঞ্জসহ ৪৯টি পদক নিয়ে পঞ্চম অবস্থানে আছে। ষষ্ঠ স্থানে থাকা সাউথ কোরিয়ার ঝুলিতে ১২টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ। সপ্তম স্থানে থাকা জাপান পেয়েছে ১২টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ।