২৮ অক্টোবর থেকে র‌্যাবের হাতে গ্রেফতার ৭২১

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত মোট ৭২১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাজধানীর বংশাল ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা আরমান ও ছাত্রদলের নেতা রাব্বি হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

সূত্র : ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *