১৯ জানুয়ারি শুরু হচ্ছে বিপিএল এর দশম আসর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গত ২৪ সেপ্টেম্বর। এবার চূড়ান্ত হয়েছে আসরের সময় সূচিও। বিপিএলের দশম আসর আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

উদ্বোধনী দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দূরন্ত ঢাকা। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে।

দুপুর ২টায় শুরু হবে প্রত্যেক শুক্রবার দিনের ম্যাচ। সন্ধ্যা ৭টায় শুরু হবে রাতের ম্যাচ। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আসরের সবগুলো ম্যাচ মোট তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
২) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
৩) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সাত ক্যাটাগরিতে মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে রাখা হয়েছে বিপিএলের এবারের আসরের ড্রাফটে। আর পাঁচ ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটার ছিলেন ৪৪৮ জন। এর আগে একজন দেশি এবং একাধিক বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে ফ্যাঞ্চাইজিগুলো। তাছাড়া গত আসর থেকে ৩ জন ক্রিকেটার করে ধরে রাখারও সুযোগ ছিল তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *