‘রাজপথের আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. আবদুল মান্নান বলেছেন, এই সরকারের দীর্ঘ ১৫ বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ রাজপথে নেমে এসেছে। এই অবৈধ সরকার তার ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে জনধিকৃত ও প্রহসনের তফসিল ঘোষণা করেছে। ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ ও সকল বিরোধী রাজনৈতিক শক্তি এই তফসিল প্রত্যাখ্যান করেছে। আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমেই আপনাদের পতন নিশ্চিত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধে নেতৃত্ব প্রদানকালে এসব কথা বলেন। জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ঠ রায় ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এসএম শামসুল বারী, মুতাসিম বিল্লাহ, নুর উদ্দিন এবং ছাত্রনেতা মুহিবুল্লাহ হোসাইনীসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ড. মান্নান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের তৃতীয় বৃহৎ নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। দেশের প্রতিটি সংসদে তার প্রতিনিধিত্ব ছিল। অথচ সরকারের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতা ও আলেম ওলামাকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক করে রেখেছে। আমরা আমিরে জামায়াতসহ সকল নেতাকর্মী ও আলেম ওলামার মুক্তির দাবি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে জামায়াতে ইসলামী এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় আমরা কখনো থেমে যাইনি, আমাদেরকে কখনো থামানো যাবেও না ইনশাআল্লাহ।

এছাড়াও আজ সপ্তম দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে একই দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অবরোধ কর্মসূচি পালিত হয়।

রাজধানীর শনির আখড়ায় সড়ক অবরোধ :
জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ঠ রায় ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফার দু’দিনব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শনির আখড়ায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শূরার সদস্য এম এ রহিম, সাদেক বিল্লাহ, নওশের আলম ফারুক, রাসেল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজধানীর মুগদা বিশ্বরোডে সড়ক অবরোধ :
একই দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফার দু’দিনব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মুগদা বিশ্বরোডে সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য মতিউর রহমানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য শ্রমিক নেতা সোহেল রানা মিঠু, আবু নাবিল, বনি ইয়ামিন, মাওলানা আবু মাহি, এম আর জামান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজধানীর ডেমরায় সড়ক অবরোধ, পুলিশের হামলা ও টিয়ারশেল নিক্ষেপ :
জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ঠ রায় ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফার দুই দিনব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। অবরোধকারীদের উপর পুলিশ হামলা চালিয়ে টিয়ারগ্যাস নিক্ষেপ করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার এম. ডি আলী, মো: হেলাল উদ্দিন, আবুল বাসার, দেলোয়ার হোসেন, আবু মোশায়েব, আবু সায়েম, জসিম উদ্দিন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা সৌরভ, সহিদুলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজধানীর লালবাগে সড়ক অবরোধ :
কেন্দ্র ঘোষিত একই দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফার দুই দিনব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর লালবাগ এলাকায় সড়ক অবরোধ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য আব্দুল বারীর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মাহফুজ আলম, আবু সায়েমসহ লালবাগ জোনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *